ঈগল প্রতীকের প্রার্থী ভোট দিয়েছেন নৌকায়!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

ঝালকাঠি-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য এম. মনিরুজ্জামান মনির নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। তিনি রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এম. মনিরুজ্জামান মনির রোববার বিকেল পৌনে ৩টার দিকে কর্মী–সমর্থক নিয়ে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেন এবং সাংবাদিকদের সামনে সিল সম্বলিত ব্যালট পেপার প্রদর্শন করেন।

ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দলের প্রতি অনুগত্য প্রকাশ করে নৌকায় ভোট দিয়েছি।’

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেও গত ২৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন এম. মনিরুজ্জামান মনির ।

 

 

ঝালকাঠিতে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে স্কুল, মসজিদ ও সাইক্লোন শেল্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীতীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ এরই মধ্যে...
ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তাকে সহযোগিতার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা...
ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর নূর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের...
ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছান। এ সময়...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
লোডিং...

এলাকার খবর