নৌকায়ও জয় পেলেন শাহজাহান ওমর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট। 

জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি।

 এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য যোগদিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।

গত ৩০ নভেম্বর বিএনপির দুর্গখ্যাত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনটিতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের মনোনয়ন পান বিএনপির পদত্যাগী নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর। নৌকার টিকিট পাওয়ার পর থেকেই দলের স্থানীয় আওয়ামী লীগে বিভেদ দেখা দেয়।  

তবে ব্যক্তি জনপ্রিয়তা ও রাজাপুর-কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বৈরিতার নিরসন হওয়ায় ব্যারিস্টার এম শাহজাহান ওমরের নৌকার পালে বিজয়ের হাওয়া বইতে শুরু করে। 

ঝালকাঠি-১ আসনে ৮ জন প্রার্থী থাকলেও জনপ্রিয়তার দিক বিবেচনায় প্রবীণ এ রাজনৈতিক নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে এগিয়ে রাখছেন সেখানকার ভোটাররা।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে চারটি জাতীয় নির্বাচনে অংশ নেন শাহজাহান ওমর। তিনি বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

ঝালকাঠির নলছিটিতে ভোটকেন্দ্রে জালভোটের চেষ্টা করতে গিয়ে ছাবিলা বেগম নামে এক নারী আটক। ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভা শেষে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই বিশ্রাম নিতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি মঞ্চেই শীতল পাটি বিছিয়ে তাতে...
ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি পেশি শক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তাদের হাত ধরে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর