ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম

পিরোজপুরে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। 

শুক্রবার রাতের কোনো একসময় নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইয়ের মধ্যে একজনের নাম নাদিম মাঝি (২৪) ও আরেকজনের নাম এমাম মাঝি (২২)। তাঁরা উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, দুই ভাই আগে থেকেই মাছ ও পাখি শিকার করত। শুক্রবার গভীর রাতে কোচ দিয়ে মাছ ধরতে তাঁরা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খাল পাড়ে নামেন। খাল পাড়ের জমিতে আগে থেকে স্থানীয় কৃষক রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। নাদিম ও এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্রই বৈদ্যুতিক ফাঁদে পেঁচিয়ে মারা যান। পরে আজ শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খাল পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। 

এ ব্যাপারে জমিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া স্থানীয় কৃষক রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাঁকে পাওয়া যায়নি। 

পুলিশ কর্মকর্তা এইচ এম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। বৈদ্যুতিক ফাঁদে জড়িয়েই তাঁদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে।

সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যাদের মূল কাজ—সেই পুলিশই যখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে, তখন প্রশ্ন ওঠে পুরো ব্যবস্থার ওপর। সম্প্রতি খুলনা নগরীতে ঘটে গেছে এমনই এক...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর