ঝালকাঠিতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিট স্ট্রোকে মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

৪নং কাঠলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, জানা মতে আফজালের কোনো রোগ ছিল না। প্রচন্ড গরমের কারণেই স্ট্রোক করে মারা গেছেন তিনি। কয়েকদিন ধরেই প্রচন্ড গরম পড়েছে।

স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচন্ড গরমের কারণেই তাঁর স্ট্রোকে মৃত্যু হয়েছে।

নিহত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেলে। মো. আফজাল তালুকদার কাঠালিয়া শহরে ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী, দুই সন্তান রয়েছে। রোববার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এদিকে আজও ঝালকাঠির ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর