ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু-হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭২ জন। এর মধ্য ৪৯ পুরুষ, নারী ১৫ জন ও শিশু ৮ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭১ জন এবং মারা গেছে ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন–জেলার তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) ও জেলার নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮ টায় হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল পৌনে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, একই সময়ে হাসপাতালে হাসপাতালে হামের উপসর্গে নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে চলতি বছরে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু ও এই সময় সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন আছে।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৮১২ জন, ছুটি হয়েছে ৬ হাজার ৫৫৪ জন, একই সময়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশুই মেয়ে। তাদের একজনের বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বয়স ৭ মাস। অপর মেয়ে শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তার বয়স ১০ মাস।

ফুলবাড়িয়ার শিশুটি গতকাল সকাল পৌনে ১২ টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ওই দিন সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল সকাল ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন...
রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯৯ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে...
দেশে ২৪ ঘণ্টায়  হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। আজ শনিবার স্বাস্থ্য...
পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছেন মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার প্রথম দিনের বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর