উপজেলা পরিষদ নির্বাচন

কাউখালী ও নেছারাবাদে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা 

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:৩৬ পিএম

দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী ও নেছাবারাদ উপজেলায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরেই নিয়ম মেনে বিভিন্ন ওয়ার্ডে ও উপজেলায় নিজেদের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

স্থানীয় ভোটাররা বলছেন, প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণার মাঠে আছেন প্রার্থীরা। বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রার্থীরা। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে চরম প্রতিদ্বন্দিতা পূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন তারা। কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে বিএনপি ও জাতীয় পার্টি জেপি থেকে বহিষ্কার হওয়া ফাতেমা ইয়াসমিন পপি হাঁস প্রতীক নিয়ে ও মহিলা জাতীয় পার্টি জেপির কাউখালী সাধারণ সম্পাদক শিমা আক্তারের বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা। দুজনেই প্রচার চালাচ্ছেন। তবে তরুণ উদ্যোক্তা শিমা আক্তারের জনপ্রিয়তা অনেকটা এগিয়ে আছে বলে দাবি করেছেন স্থানীয় অনেকেই। 

এ বিষয়ে কথা হয় কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিমা আক্তারের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মা মাকসুদা বেগম সদর ইউনিয়নের তিন বারের ইউপি সদস্য ছিলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি শতভাগ আশাবাদী। ভোটাররা আমার পাশে আছেন। বিজয়ী হলে কাউখালী উপজেলাকে একটি ডিজিটাল উপজেলায় রুপান্তর করব।’

এদিকে নির্বাচনের জয় নিয়ে আশাবাদী কাউখালী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান পল্টন। তিনি বলেন, ‘প্রতীক পাওয়ার পরেই আমরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি। নতুন ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আগামী ২১ মে কাপ পিরিচ–প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা করতেছি। বিজয়ী হতে পারলে কাউখালী উপজেলাকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাবো। মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত উপজেলা উপহার দেব।’

অন্যদিকে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক বলেন, ‘আমি সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। গত ৫ বছরে আমি নেছারাবাদ উপজেলার ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের বাকি কাজ শেষ করতে ভোটাররা আমাকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

উল্লেখ্য, আগামী ২১ মে কাউখালী ও নেছারাবাদ উপজেলায় দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নের ৩৩ ভোটকেন্দ্রে ৬৩ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এ ছাড়ও নেছারাবাদে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১০টি ইউনিয়ন একটি পৌরসভার ৮৯টি কেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৮৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

আগামী ২১ মে দুই উপজেলা মিলে মোট ১৫টি ইউনিয়ন একটি পৌরসভার ১২২টি কেন্দ্রে ২ লাখ ৫৫ হাজার ২৯৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০৯ জন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর