বৌভাতে যাওয়ার পথে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে, ৯ মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:১৭ পিএম

বরগুনার আমতলীর চাওড়ায় শনিবার দুপুর আড়াইটার দিকে বৌভাতে যাওয়ার পথে একটি আয়রন ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গেছে। এ ঘটনায় কনে পক্ষের ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২ জন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি আমতলী উপজেলার চাওড়া-হলদিয়া সেতু পার হওয়ার সময় সেতুটির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্র মাইক্রোবাসটিতে ১১ যাত্রী ছিল। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুলিশ ৭ জনের মরদেহের তথ্য নিশ্চিত করেছে।

তবে স্থানীয় সূত্র বলছে ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে ৭ নারী ও দুই শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।    

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘হলদিয়া এলাকায় বৌভাতে যাওয়ার সময় একটি পাকা ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের এখন পর্যন্ত নাম–পরিচয় পাওয়া যায়নি।’

বিস্তারিত আসছে...

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর