শেবাচিমের মূল ভবনের ১০ লিফটের মধ্যে ৮টিই অচল

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মূল ভবনের ১০টি লিফটের মধ্যে আটটি অচল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনেরা। লিফটগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়েছে, রয়েছে জনবল সংকটও। আরও তিনটি লিফট দ্রুত চালুর চেষ্টা করছে গণপূর্ত বিভাগ।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের সামনে প্রতিদিন দেখা যায় মানুষের ভিড়। পাঁচ তলা এ হাসপাতালে ৬০ বছর আগে চালু হয় ১০টি লিফট। সেগুলোর পাঁচটি অচল হয়ে পড়ায় ২০১৫ সালে তিনটি ও ২০২১ সালে দুটি লিফট প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন পাঁচটিসহ আটটি লিফট বর্তমানে অচল। একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগীদের ওঠা-নামার কাজ চলছে। এদিকে পুরাতন হওয়ার কারণে গত এক বছরে ১৪ বার লিফটে আটকা পড়েছেন রোগী ও স্বজনেরা।

এক ভুক্তভোগী বলেন, ‘রোগ পরীক্ষার জন্য রোগীকে নিচে নামিয়ে বেডে যাওয়ার জন্য লিফটের সামনে অনেক সময় ঘণ্টা পার হয়ে যায়। মাঝপথে লিফট বন্ধ হয়ে গেলে ভোগান্তি আরও বাড়ে। এ ছাড়া একটা লিফটে সিরিয়াল না পাওয়া গেলে অন্যটিতে স্টাফরা ওঠে রোগী বা স্বজনদের নিতে চায় না। 

লিফটের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেরে বাংলা মেডিকেলের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর আলম বলেন, ‘আমাদের লিফটগুলোও বৃদ্ধ হয়ে গেছে। এগুলোরও পরিবর্তন দরকার।’

এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে, যন্ত্রাংশ আমদানি করে আরও তিনটি লিফট চালুর চেষ্টা চলছে।

বরিশাল গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী ফিরোজ আলম জানান, হাসপাতালের ভবনটি পুরনো হওয়ায় এর বিদ্যুৎ সঞ্চালনে ত্রুটি রয়েছে। এ কারনে লিফটগুলো নস্ট হচ্ছে।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, ‘তিনটি লিফটের রক্ষণাবেক্ষণে খুচরা যন্ত্রাংশগুলো লেটার অফ ক্রেডিটের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে আনতে হবে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদার এ যন্ত্রাংশ সরবরাহ করতে পারেনি। অচিরেই আমরা এটি চালু করব।’

গণপূর্ত মেডিকেল প্রতিনিধির মতে ১০টি লিফট চালাতে ৬০ জন জনবল দরকার, আছে ১৬ জন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর