আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

ঢাকার ভাটারা থানার সামনে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া পিরোজপুরের মঠবাড়িয়ার যুবদল নেতা তাহসিন জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুর জেলা শাখার মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রোমেল নিজেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলে তার ফেসবুকে পোস্ট করেন এবং কিছুক্ষণ পরে আবার ছবিটি সরিয়ে নেন। কিন্তু এর মধ্যেই ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বহিষ্কৃত নেতা তাহসিন জামান রোমেল জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার আবু জাফরের ছেলে ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব। তার চাচা সিদ্দিকুর রহমান বাদশা মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। আরেক চাচা শাহাবুদ্দিন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। সেই জ্বলন্ত থানার সামনে প্রকাশ্যে একটি ভারী আগ্নেয়ান্ত্র নিয়ে ছবি তোলেন যুবদল নেতা তাহসিন জামান রোমেল। ছবিটি নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মী ও জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, ‘এতে বোঝা যায় রোমেল সেখানে ছিল এবং সহিংসতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ 

তারা আরও বলেন, ‘রোমেলের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকায় তিনি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের মদদে এমন কাজ করতে পারেন বলে আমরা ধারণা করছি।’

এ বিষয়ে বহিষ্কৃত নেতা তাহসিন জামান রোমেল বলেন, ‘আমাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি ওই অস্ত্রটি রাস্তায় পাওয়ার পর তা সেখানে থাকা সেনাবাহিনীর কাছে জমা দিয়েছি।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর