পিরোজপুরে ২৪ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

সাগরে গভীর নিম্নচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার নিম্নাঞ্চল দেড় থেকে দুই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়াসহ বেশ কয়েকটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমন ধানের বীজ রোপণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এ ছাড়াও টানা বর্ষণে সাধারণ জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। দিনমজুর, রিকশাচালক, খেতমজুরসহ নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

রিকশাচালক আফজাল হোসেন বলেন, ‘গতকাল শনিবার থেকে আজ দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। টানা বৃষ্টিতে ভিজে রিকশা চালানো সম্ভব না। ফলে কাজ নেই। বাড়িতে চুলাও তাই জ্বলছে না।’

সদর উপজেলার কৃষক আকরাম আলী বলেন, গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে ফসলের খেত তলিয়ে গেছে। এমন বৃষ্টি হতে থাকলে আর পানি জমে থাকলে আমনের খেত সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। তবে ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোনো ক্ষতি হবে না। তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর