পিরোজপুরে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

হত্যা মামলায় লাশের ময়নাতদন্ত ছাড়া দাফনের দেড় মাস পর আদালতের নির্দেশে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কবর থেকে একজনের লাশ উত্তোলন করা হয়েছে। আজ সোমবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. সাদিক আহম্মেদের এক আদেশে ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া থেকে মো: রফিকুল ইসলাম মিঠু ফকির নামের ওই ব্যক্তির লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের নির্বাহী মেজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার, ভান্ডারিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোশাররফ ফকিরের ছেলে মিঠু ফকিরসহ বাশার তালুকদার, মো. ছালাম তালুকদার ও হাসিব তালুকদারকে কুপিয়ে আহত করে স্থানীয় জেলা পাড়ার ৩০ থেকে ৪০ জনে একটি দল। প্রথমে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে ৬ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ৭ আগস্ট বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তাকে তার গ্রামের বাড়ী উপজেলা ভিটাবাড়ীয়ায় দাফন করা হয়। সে সময় থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় ময়না তদন্ত করানো সম্ভব হয়নি।

নিহতের স্ত্রী মোসা. পলি আক্তার জানান, সে সময় থানায় মামলা করা সম্ভব না হওয়ায় গত ১৬ আগস্ট  তিনি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ১৫৪ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর- ৪/১২২। মামলাটি পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জি.আর মামলা হিসেবে নথিভুক্ত হয়, যার নম্বর  ১২২/ ২৪।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার বলেন, ‘গত ২ সেপ্টেম্বর আমলী আদালত- ২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. সাদিক আহম্মেদ মিঠুর লাশ উত্তোলন করে তা ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ লাশ উত্তোলন করা হয়।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর