মোবাইল চুরির ঘটনার জেরে ‘সহপাঠীর হামলায়’ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক সহপাঠী ও তার সহযোগীদের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় শাওনা খান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনার বিরোধের জেরে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হওয়ার পর ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। শাওন উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে ও তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ ভান্ডারিয়ায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে যায়। মোবাইলটি তার এক সহপাঠী চুরি করেছে বলে সন্দেহ করে সে। এরপর মোবাইল চুরির বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করে শাওন। একপর্যায়ে শ্রেণি শিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে শাওনের সহপাঠীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে সহপাঠীর সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।

নিহতের পরিবারের দাবি, ওই বিরোধের জেরে গত মঙ্গলবার অভিযুক্ত সহপাঠী তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, ‘শাওনের এক সহপাঠী মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে অভিযুক্ত সহপাঠী তার সহযোগীদের নিয়ে শাওনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, ‘স্কুলে শাওনের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে তার সহপাঠীকে ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দিই। পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।’

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, ‘বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মৃত্যু হয়। মরদেহ এখনও ঢাকা থেকে আনা হয়নি। মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করে আজ শুক্রবার এলাকায় (ভান্ডারিয়া) নিয়ে আসা হবে বলে জেনেছি।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর