নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর: ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর ও আগুন সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর থানায় মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা যুবদলের সদস্য মো. আসাদ বাদী হয়ে স্বরূপকাঠি থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু (৪০), যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির (৫৬), গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির (৪৫) এবং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুহিদ মাহামুদ (৩৫)।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মো. মাশরুল আলম রাজীব, স্বাধীন আইচ সরকার, স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. তানজিম আহমেদ। এ ছাড়া আসামীদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী জনপ্রতিনিধিরা রয়েছেন।

মামলার অভিযোগের বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির বলেন, ‘শুনেছি নেতাকর্মীদের নামে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে একটা মামলা হয়েছে। তবে ওই অভিযোগের ব্যাপারে আমার কিছুই জানা নেই। মামলার বিষয়টা খুবই দুঃখজনক।’

স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এক বছর আগে বিএনপির অফিস ভাঙচুর, আগুন সন্ত্রাস ও বিএনপি নেতা–কর্মীদের মারধরের অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর