পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৪

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আজ শনিবার ভোরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন–  মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামের মো. হেলাল উদ্দিন এর ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদার এর ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদার এর ছেলে তৌহিদুল ইসলাম (১৯)। এদের মধ্যে হাসিবের বিরুদ্ধে তিনটি এবং কালিয়ার বিরুদ্ধে হত্যাসহ ৭ টি মামলার হয়েছে। আটকৃতরা সবাই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র, নগদ অর্থ, চোরাই মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার করা হয়। 

এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর