ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় র‍্যাবের তিন ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি থেকে চাকরিচ্যুত শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের মো. শেখ ফরিদ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো. শিপন আলী সোহেল (৩৫)।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরে ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ি) সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সট্রা নম্বরপ্লেট, চোখ বাঁধার কাপড়, র‍্যাবের কোটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার্স ও র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আরও জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর