পিরোজপুরের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোনারগোপ নামক স্থানে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আজ রোববার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

রতন বেপারী হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে।

রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, ‘গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সঙ্গে লেনদেন করতেন। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবেন।’ 

গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে গঠনস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত লাশ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।’

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, ‘রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর