পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম এই রায় দেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিল। বাকি দুই আসামি পলাতক।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। আসামি রফিকুল ইসলাম ও জসিম আকন পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এমএলএসএস পদে চাকরি করতেন। তাঁর সঙ্গে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানত। ঘটনার রাতে ভিকটিম তাঁর এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামিরা তাঁকে হত্যা করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরে তাঁর মরদেহ খালের পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ভিকটিমের স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘সম্পূর্ণ পরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পরে তাঁর থেকে টাকা ছিনিয়ে নেয়। তাঁকে মেরে খালে ফেলে দেয়। খালে পানি কম থাকায় আমরা ঘটনার পরের দিন সকালে তাঁর নিথর দেহটি পাই। আমার স্বামীকে সম্পূর্ণ অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের মৃত্যুদণ্ড হলে আমরা সন্তুষ্ট হতাম।’

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়ালিদ হাসান বাবু বলেন, ‘২০০৬ সালে ২৭ অক্টোবর নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতনামা মরদেহ পাওয়ার মামলায় চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আ. জব্বার হিরু, খোকন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামিরফিকুল ইসলাম ও জসিম আকন পলাতক রয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর