হট্টগোলে পণ্ড ফরচুন বরিশালের সংবর্ধনা 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম

বিপিএলে টানা দ্বিতীয় জয়ী দল ফরচুন বরিশালের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের কারণে পণ্ড হয়েছে। রোববার বিকেলে বরিশাল বেলপার্ক ময়দানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

পরে নিরাপত্তাজনিত কারণে কয়েক মিনিটের মধ্যেই শেষ করা হয় অনুষ্ঠান। বাতিল করা হয় ফটোসেশন ও নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর আগেই দর্শকদের একটি অংশ নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মঞ্চের সামনে চলে আসেন। এ সময় নিরাপত্তাকর্মী ও মঞ্চে থাকাদের সঙ্গে তাদের তুমুল হট্টগোল হয়। এ সময় দর্শকরা মঞ্চে ইট, পানির বোতল, জুতা ছুড়তে শুরু করেন। এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজক। 

কয়েকজন দর্শক জানান, তারা একসাথে এবং এক মঞ্চে টিম বরিশালের সব খেলোয়াড়কে দেখতে এসেছিলেন। কিন্তু আশা পূরণ না হওয়ায় অনেকেই ক্ষিপ্ত হন। 

এ বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর