পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০টির বেশি দোকান পুড়ে গেছে। সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং নেছারাবাদের মিয়ারহাটে আগুনের এই ঘটনা ঘটে। 

গতকাল সোমবার রাত সোয়া এগারোটার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে মুদি, স্বর্ণ ও বইয়ের মোট ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকানে আগুন দিয়েছে। পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও সময়মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অন্যদিকে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে পার্শ্ববর্তী সন্ধ্যা নদীর ওপারে থাকা ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হ‌য়। ফলে দ্রুত‌ আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানায় স্থানীয়রা।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ছবি: সংগৃহীত জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান জানান, পিরোজপুরের দুটি উপজেলাতে গত রাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর