বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইয়ের পা কাটল প্রতিপক্ষ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ (৩৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নিহতের ছোট ভাই আবুল বাশার রুবেলের (২৭) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

নিহত আবু সালেহের বোন আফসানা মিমি বলেন, ‘সোমবার রাত আড়াইটার দিকে আমার চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ তাদের সাথে মো. নজরুল ইসলাম বাবুল চৌকিদার, মো. নান্না, মো. লিটন, মো. মিরাজ, মো. সবুজ, মো. মাসুম শরিফসহ আনুমানিক ১০ থেকে ১৫ জন দলবদ্ধ হয়ে আমার ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবশে করে। পরে আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আমার আরেক বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে সন্ত্রাসীরা আবু সালেহকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রাখে।’

নিহত আবু সালেহর স্ত্রী সোনালী আক্তার বলেন, ‘আমরা ঘরে ঘুমে ছিলাম। রাতে আমার দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বেড় হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরও লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমরা যাওয়ার সাথে সাথে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পয়ে হাতুরি দিয়ে আঘাত করে। আমাদের ঘরে ঢুকে শোকেচ ভেঙে সম্প্রতি সুপারি বিক্রির ১ লাখ টাকা ও দুই ভরির বিভিন্ন অলংকার নিয়ে যায়।’

সোনালী আক্তার আরও বলেন, ‘আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার স্বামী আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে আমার স্বামী মারা যান। আবুল বাশার রুবেল গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘জায়গা জমি ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা রাতেই তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পথে আবু সালেহ মারা যান। এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর