পিরোজপুরে পিকআপ চাপায় অটোরিকশা আরোহী নিহত, আহত ৩

আপডেট : ০১ মে ২০২৫, ১০:৫৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রুপের পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মাকুসদা বেগম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহত গৃহবধূ মাকুসদা বেগম (৪০) উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী মো. আলমগীর এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকশাযোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিল। বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের পণ্যবাহী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় অটোরিকশা দুমড়ে–মুচড়ে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তাঁর বৃদ্ধা মা রহিমা বেগমকে (৯০) গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে নিহত গৃহবধূও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর