স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, ঘরে আগুন দিয়ে পালালেন জামাতা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৫১ এএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের খান বাড়ি স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় নিহতরা হলেন- চম্পা বেগম (৩২) ও তাঁর মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান পেশায় একজন চা বিক্রেতা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল খান ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পাকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছেন‌। গতকাল রাতে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন বাদল। ঘটনার সময় চম্পার শিশু সন্তান টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল। 

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর