বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১১ মে ২০২৫, ০৬:১১ পিএম

বরিশাল নার্সিং কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল থেকেই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। 

শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনের প্রথম দিনেই বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো না মানা হলে আমরণ অনশনের হুশিয়ারি দেন তারা। 

সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসি সকল শিক্ষার্থীর উপস্থিতিতে অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়।

গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ওইদিন কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তারা। শিক্ষার্থীদের অভিযোগ এ সময়, ওই কর্মসূচিতে শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের গায়ে হাত তোলেন এবং এতে শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

অন্যদিকে শিক্ষকেরা অভিযোগ করেন, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষকের সাথে লাঞ্ছিতের ঘটনাও ঘটে। 

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর