চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার স্বজনেরা বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এই শিক্ষিকা আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


