পিরোজপুরে পুলিশের কাছ থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, আটক ২

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:১১ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনার পরপরই তাদের আটক করা হয়। 
ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার (২৮) পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের নাছির হাওলাদার নামের এক ব্যক্তির নেতৃত্বে বিরোধীয় একটি জমি থেকে গাছ কাটা হচ্ছিল। এ ঘটনায় মোরশেদা আক্তার নামে এক নারী পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। এরপর ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নাছিরকে গাছ কাটতে নিষেধ করে। তবে কথা না শুনে গাছ কাটার কারণে পুলিশ নাছিরকে আটকের চেষ্টা করে। এ সময় ছাত্রদল নেতা কবিরের সহায়তায় নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ নাছিরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে নাছির এবং তার ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে কবিরকে সেখান থেকে ছিনিয়ে নেয়। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নাছির ও নজরুলকে আটক করে থানায় নেয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর