পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

পিরোজপুরের নেছারাবাদে এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় সুমাইয়া (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থী এ বছর উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সুমাইয়া। মা-বাবার একমাত্র সন্তান ছিল সে।

সুমাইয়ার চাচা মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যান। তার মা নাসিমা বেগম বাড়ির পাশে নিজেদের দোকানে কাজ করছিল। কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখেন দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্য ঝুলে আছে। এরপর তাঁর চিৎকারে সবাই ছুটে গিয়ে সুমাইয়াকে অচেতন অবস্থায় নেছারাবাদ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, ‘সুমাইয়া ছাড়া আমাদের কোনো সন্তান নেই। সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল। আমিসহ ওর বাবা ওকে অনেক বুজিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্য আমার স্বামীর গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর