পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

পিরোজপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।

আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা মরদেহ শনাক্ত করেন। এ সময় নিহতের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনার পর ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা. ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে ১২ জনকে আসামি করলেও তদন্তে সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন। মামলার রায়ে নিহতের মা মোসা. ফরিদা খুশী হলেও ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা জানাননি।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর