ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার অভিযোগে যা বলল বিএনপি

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে ফুয়াদের সঙ্গে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তাঁরা।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে ফুয়াদের সঙ্গে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তাঁরা।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মোর্শেদ বলেন, ‘আজ বাবুগঞ্জের মীরগঞ্জে যে সেতুর উদ্বোধন করা হয়েছে তা সকলের প্রচেষ্টায় হয়েছে। দুজন উপদেষ্টাই এ কথা উল্লেখ করেছেন। তবে অনেকে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের একান্ত প্রচেষ্টায় হয়েছে। ফুয়াদ বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়া হয়েছে। উনি কোনো দলকে বলেনি এলাকার লোকজনের কথা বলেছে। এ সময় স্থানীয় জনতা এর প্রতিবাদ করেছে। তার বক্তব্যের জন্য তাকে অবাঞ্চিত করা হয়েছে। তবে তাকে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি।’ 

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চিনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। তবে এখানে জেলা উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।’ 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুয়াদ ও স্থানীয়দের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ফুয়াদের ওপর হামলা ও হেনস্তা চেষ্টার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবি পার্টি। আজ বিকেল পৌনে চারটায় দলটির সহকারী প্রচার সম্পাদক ইসলাম আজাদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর