বরিশাল থেকে সব নৌযান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল। সন্ধ্যার পর লঞ্চ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকা-বরিশাল রুটসহ অভ্যন্তরীণ সকল রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আজ রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের মাইকিং করে ও অনেককে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। 

হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ লঞ্চ বন্ধ রাখার বিষয়টি আগে জানিয়ে দিলে তারা বিকল্প পথে যেতে পারত। অনেকেই দূরদূরান্ত থেকে আসায় এখন ভোগান্তিতে পড়েছেন। 

পটুয়াখালির রাঙাবালি থেকে আসা এক যাত্রী বলেন, ‘আজ হঠাৎ লঞ্চ বন্ধে ঘোষণায় বেশ ভোগান্তিতে পড়ছি। বাড়ি দূরে হওয়ায় ফেরা আরেক ভোগান্তি।’ 

আরেক যাত্রী বলেন, ‘আবহাওয়া বিভাগ তো আগেই জানতে পারে। হঠাৎ করে নির্দেশনা কেন দিল? আমাদের ভোগান্তির পাশাপাশি টাকাও খরচ হচ্ছে অতিরিক্ত।’  

বরিশাল বিআইডব্লিউটিএ’র  সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান জানান, কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘন কুয়াশার বরিশাল নৌ-বন্দর থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

 

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর