মানুষের আইন দেখলেন, আল্লাহর আইন দেখলেন না: জামায়াত নেতা মুজিবুর রহমান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

গত ৫৪ বছর ধরে দেশবাসী শুধু মানুষের আইন দেখেছে, আল্লাহ্‌র আইন দেখেনি। এমনটাই বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

আজ বুধবার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ভোলা-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো: নজরুল ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় জমায়েত কর্মী-সমর্থকদের উদ্দেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'এই দেশ, এই মাটি, এই জমিন সবই আল্লাহর অথচ এদেশের রাজনীতিবীদরা বিগত দিনে আল্লাহর কোন আইন সংসদে পাশ করতে পারলেন না।'

তিনি আরও বলেন, 'দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান, যেকোনো লোককে জিজ্ঞেস করলে তারা বলবে– এত বছর ৩টি দল এত খারাপ কাজ করেছে যে, এই দলগুলোকে আর দেখতে ইচ্ছে হয় না।' 

ভোলা সদর উপজেলার আমির মাওলানা মো: কামাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: নুরুল ইসলাম সাদ্দাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে তারা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় আরও দুটি পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। হামলার জন্য জামায়াত, এনসিপি ও...
মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) তাজউদ্দীন খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর