ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

ভোলার মনপুরায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর সমথর্কদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার জন্য দল দুটি একে অপরকে দায়ী করেছে।

আজ শুক্রবার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ  ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে।

জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপি'র লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষের কর্মী-সমর্থকরা। এতে জামায়াতের ৪ জন আহত হয়।

অন্যদিকে, মনপুরা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপি'র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে আহত করেছে।

মনপুরা উপজেলা বিএনপি'র আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন প্রিন্স বলেছেন,জামায়াত কর্মীদের হামলায় বিএনপি কর্মী রাসেল হাওলাদার, গণি মাঝি ও তার মা গুরুতর আহত হয়। 

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম জানিয়েছেন, বিএনপির হামলায় মোঃ ইদ্রিস, মোঃ রুবেল, মোঃ সাদ্দাম, তারেক ও শরীফ মাওলানা আহত হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, দলগুলো যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুই দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নিয়ে প্রশাসন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর