বরিশালে কোন আসনে কে জিতলেন?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ এএম

জাতীয় নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ধানের শীষের প্রার্থীরা এখানে প্রতিটি আসনেই বেশ ভালো ব্যবধানে জয়লাভ করেছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি'র জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ‎দাড়িপাল্লা প্রতীকের কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩টি ভোট। এই আসনের গণভোটে গনভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ২০৮টি এবং '‎না' ভোট পড়েছে ৭৩ হাজার ২৮৯টি।

বানারিপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত ‎বরিশাল-২ আসনে বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আসনটিতে দ্বিতীয় হয়েছেন জামায়াতের আব্দুল মান্নান। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। এই আসনে গনভোটে‎ 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৭৮টি এবং ‎'না' ভোট পড়েছে ৮০ হাজার ৯৬৬টি। 

‎বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির এডভোকেট জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ঈগল প্রতীকের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং 'না' ভোট পড়েছে ৪০ হাজার ৬৬৩টি।

‎বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‎দাড়িপাল্লা প্রতীকের আবদুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। এখানে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯০০টি এবং 'না' ভোট পড়েছে ৬৪ হাজার ৫১১টি। 

‎বরিশাল-৫ সদর আসনে বিএনপির মজিবুর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। হাতপাখা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৯৫ হাজার ৪৪টি। এই আসনটিতে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি এবং 'না' ভোট পড়েছে ৬৯ হাজার ৩৮৪টি।

‎বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে বিএনপির আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‎দাড়িপাল্লা প্রতীকের মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৪টি এবং 'না' ভোট পড়েছে ৪১ হাজার ৭০০টি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর