পিরোজপুরে ফাঁকা গুলি করে পিস্তলের আঘাতে বৃদ্ধ আহত, অস্ত্রসহ গ্রেপ্তার ১ 

পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাঁকা গুলি করা হয়। এ সময় পিস্তলের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাঁকা গুলি করা হয়। এ সময় পিস্তলের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে রফিকুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। 

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম সম্রাট ওই এলাকার মৃত মো. আলী হাওলাদারের ছেলে। অন্যদিকে আহত মো. আলমগীর হোসেন সরদার (৬৫) একই গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে রফিকুল ইসলাম সম্রাট প্রতিবেশী আলমগীর সরদারের বাড়িতে যান। এ সময় জমির সীমানা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলমগীরের নাতি মো. তামীম সরদার (১৫) সম্রাটকে ধাক্কা দিলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সম্রাট তাঁর সঙ্গে থাকা পিস্তল বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির বিকট শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলমগীর সরদার তাঁকে থামানোর চেষ্টা করলে সম্রাট পিস্তলের বাট দিয়ে তার মাথার ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।

ঘটনার একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে আলমগীর সরদার সম্রাটকে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সম্রাটকে আটক করে। স্বজনেরা আহত আলমগীরকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের মেয়ে ফাতেমা আক্তার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় সম্রাটকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রসহ আটক রফিকুল ইসলাম সম্রাটকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর