প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনের ৭ বছরের কারাদণ্ড 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন। 

আসামি আলমগীর হোসেন (৪৮) মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা। রায় প্রকাশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, আসামি আলমগীর হোসেন বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করতেন। এরই ধারাবাহিকত ২০২০ সালের পহেলা জানুয়ারি প্রবাসীর স্ত্রী ভিকটিকে রাতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিম আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আসামির লিঙ্গে আঘাত করলে কিছুটা কেটে যায়। পরবর্তীতে হাসপাতালে তার লিঙ্গ কর্তন অংশ বিচ্ছিন্ন করা হয়। ৭ জানুয়ারি ২০২০ তারিখে ভিকটিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, ‘মঠবাড়িয়া ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় প্রকাশে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর