চকরিয়ায় হাতঘড়ি প্রতীকের অফিসে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হাতঘড়ি প্রতীকের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার মধ্যরাতে কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোজাখালী সিএনজি স্টেশন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে আগুন দেখতে পেয়ে লোকজন চকরিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পার্শ্ববর্তী একটি সার ও কীটনাশকের দোকানও পুড়ে যায়। 

এ নির্বাচনী প্রচার কার্যালয়ের দোকান মালিক মো. আব্বাস ও পার্শ্ববর্তী সারের দোকানের মালিক মো. বারেক সওদাগর জানান, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ থেকে ৭ লাখ টাকা। 

তবে, কারা আগুন দিয়েছে রাতের আঁধারে, তাদের চিহ্নিত করা না গেলেও নির্বাচনী প্রতিহিংসাবশত এ ঘটনা হয়ে থাকতে পারে বলে জানান তারা। 

এদিকে বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। যদি নাশকতার উদ্দেশ্যে এ আগুন দেওয়া হয়, তাহলে যে প্রার্থীর লোক হোক না কেনো সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য কক্সবাজার–১ চকরিয়া পেকুয়া আসনের হাত ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর