চকরিয়ায় অস্ত্র-গুলিসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:২৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে অস্ত্র–গুলিসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ৩টার দিকে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।  

আটককৃত ডাকাত সদস্যরা হলেন– মহেশখালী হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার কবির আহমেদের ছেলে আকতার হোসাইন (৪২), কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকার লস্কর আলীর ছেলে জয়নাল আবেদীন(৪২), নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮) ও কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের উজির আলীর ছেলে নুরুল হামিদ(৩৯)।

র‌্যাব-১৫ অধিনায়ক জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার দিবাগত রাতে র‌্যাব-১৫ অভিযান চালায়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। পরে তল্লাশি করে আকতার হোছাইনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ঘর থেকে চারটি একনালা বন্দুক ও ৯৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।  

এসময় তাদের কাছে থাকা অস্ত্র এবং ঘরে মজুদ করা ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করে র‍্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতি এবং চিংড়ি ঘের দখল করার জন্য অস্ত্র মজুদের কথা স্বীকার করেছেন বলে দাবি র‍্যাবের।

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর