আবারো হামলার আশঙ্কায় থানচিতে নিরাপত্তা জোরদার 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম

থানায় হামলার পরদিন থমথমে বান্দরবানের থানচি এলাকা। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা আবারো হামলা চালাতে পারে এমন আশঙ্কায় এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী। 

র‍্যাব জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুমা ও থানচিতে যৌথভাবে সাঁড়াশি অভিযান চলছে।

থানচি থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ জানান, থানচি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সবুজ বলেন, ‘গোয়েন্দা তথ্য বলছে, কেএনএফ সদস্যরা থানার এক থেকে ২ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থান করছে। পুলিশ জানিয়েছে, তারা সজাগ আছেন। সেনাবাহিনীকে এলাকার সড়কে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি বিজিবি সদস্যরাও টহল দিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন থমথমে। বেশিরভাগ দোকানপাট বন্ধ। মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। গাড়িঘোড়াও সড়কে নেই বললেই চলে।’ 

র‍্যাব মুখপাত্র খন্দককার আল মঈন সকালে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সশস্ত্র গোষ্ঠী কেএনএফের সদস্যদের আটক করতে সর্বাত্মক কৌশল অবলম্বন করা হচ্ছে। 

গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। 

বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় সশস্ত্র গোষ্ঠি কেএনএফের সদস্যদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তারা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে। 

এর রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কেএনএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এ সব ঘটনার প্রেক্ষিতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। 

কাদের বলেন, ‘প্রশাসন দৃষ্টি রেখেছে তবে এ বিষয় নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে এমনটা ভাবার কোন কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে।’

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ ঘিরে দেশজুড়ে আলোচনায় আসে কেএনএফ। সে ঘটনার পর ২০২২ সালের শেষদিক থেকে অনেকটা নীরব হয়ে যায় গোষ্ঠিটি। এমনকি শান্তি আলোচনায় দাবি-দাওয়া নিয়েও আলোচনায় বসে তারা। 

এ বিষয়ে চূড়ান্ত রুপরেখা তৈরিতে আগামী ১৬ এপ্রিল আবারও আলোচনার কথা ছিলো। এর মাঝেই ব্যাংক ডাকাতির মাধ্যমে বছরখানেক চুপ থাকার পর পাহাড়ে আবার নিজেদের অস্তিত্বের জানান দেয় কেএনএফ। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (কয়লা) নিয়ে আসে একাধিক লাইটারেজ জাহাজ দিয়ে পণ্য খালাসের আড়ালে মাদক সরবরাহসহ লাখ লাখ টাকার চোরাই তেলের বাণিজ্যের চক্র...
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর