বান্দরবানে কেএনএফের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম

বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বান্দরবান-রাঙামাটি সীমান্তে কেএনএফের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত সেনাসদস্যের নাম রফিকুল ইসলাম। তিনি র‍্যাবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম সোশালিয়া গ্রামে।

রফিকুলের বড় ভাই মাসুদ রহমান বলেন, বান্দরবান থেকে ফোনে রফিকুলের এক সহকর্মী সেনাসদস্য কেএনএফের সঙ্গে সংঘর্ষে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর জানান।

রফিকুলের ছোট ভাই সবুজ আলম বলেন, ‘এখন আমরা চট্টগ্রাম সেনানিবাসে মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

চাটখিলের পরেকোট-দশঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সি বলেন, চাটখিল থানা থেকে রফিকুলের মৃত্যুর খবর জানানো হয়। এরপর ইউপি সদস্যের মাধ্যমে তাঁর পরিবারের কাছে খবর পাঠায়।

তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাসদস্য নিহতের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি।

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপের ফাইনালে স্পেস-আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর