দেবে গেছে ব্রিজ, রুমা-থানচিতে ভারী যানবাহন চলাচল বন্ধ

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৪৫ পিএম

ঘূর্ণিঝড় রিমালে প্রভাবে ভারী বৃষ্টি পাতের কারণে লাইমি পাড়া এলাকায় বেইলী ব্রিজ দেবে যাওয়ায় বান্দরবানের রুমা ও থানচি মূল সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকাটি।

মঙ্গলবার বান্দরবান সদরের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে এ তথ্য জানা যায়। 

ব্রিজের একপাশে গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ব্রীজটি। যার ফলে ভারি যানবাহন চলাচলের বন্ধ হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে, ব্রিজটি দিয়ে ছোট পিকআপ, সিএনজি মটর বাইক চলাচল করতে পারছে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বান্দরবান ২৪ ঘন্টায় ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ায় জেলা সদরসহ রুমা, রোয়াংছড়ি ও থানচি প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে প্রায় ২৭৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঘর-বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর...
খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে মাইনী নদীর পানি। সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর