কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:০৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের পেছনে গরুবাহী একটি ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অপরজন অজ্ঞাত। তবে পুলিশের ধারণা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি গরুবাহী ট্রাকের হেল্পারের।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুঁটিয়া এলাকার সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাড়িতে নেওয়া হয়েছে। চালক পলাতক। এ অবস্থায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর