কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা 

আপডেট : ১৬ জুন ২০২৪, ১১:০১ পিএম

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর চাপাতির কোপে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয় স্বেচ্ছাসেবক লীগ নেতার। রোববার দুপুর সোয়া ২টায় দেবীদ্বার উপজেলাধীন বাগুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত লিটন সরকার (৪৫) ওই গ্রামের মরহুম আব্দুল মজিদ সরকার এর ছেলে।

আহত লিটন সরকারের ছোট ভাই সারোয়ার সরকার জানান, ভাই (লিটন সরকার) বাগুর মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বাগুর তরকারি বাজারে সবজি কেনার সময় একই গ্রামের কাউসার নামের এক সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে পেছন থেকে কোপ দেয়। সামনে থাকা লোকজন চিৎকার দিলে ভাই পেছন ফিরে চাপাতি ধরতে গেলে ধারালোর অস্ত্রের আঘাতে বাম হাতের বৃদ্ধাঙ্গল মাটিতে পড়ে যায়। বর্তমানে ভাইকে নিয়ে আমরা রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে আছি।

হামলাকারী কাউসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়েছি। হামলকারী কাউসার এর সাথে লিটন সরকারের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত একটি ঝামেলায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর