সম্প্রতি ‘কোটি টাকার জমি’ কিনেছেন প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার সোহেল

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:১৫ এএম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন ঢাকার মিরপুরের ব্যবসায়ী আবু সোলেমান মো. সোহেল (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে।

গত কয়েক বছরে ‘অস্বাভাবিকভাবে’ অর্থ সম্পদের মালিক হওয়া সোহেলের গ্রেপ্তারের এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন গ্রামবাসী। সোহেলের গ্রামের বাড়ি চারপাশে তাঁর পরিবার অনেক জমিজমার মালিক হওয়ার বিষয়টি নিয়েও আগে থেকে কৌতূহলী স্থানীয়রা। সোহেলের বাবা এলাকায় ‘আবদুল ওহাব বিএসসি’ নামে পরিচিত। তিন ভাই ও দুই বোনের মধ্যে সোহেল সবার ছোট। তাঁর বাবা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

আমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, ‘সম্প্রতি সোহেলের পরিবার বাড়ির পাশে দেড় কোটি টাকায় জমি কেনে, এটা সবাই জানে। তারা প্রচুর টাকার মালিক, প্রচুর সম্পদের মালিক। সোহেলের ভাইদের বুড়িচং আর কুমিল্লা শহরে স্বর্ণের দোকান আছে, কিন্তু তাদের দোকান দেখলে বুঝতে পারা যায়  না যে এত টাকার মালিক। আর যতটুকু শুনেছি, সোহেল ঢাকায় বড় কারবারি। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সম্পদের বিষয়ে স্থানীয়দের কাছে যা শুনেছি, তা অস্বাভাবিক।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘গত কয়েক বছরে তাদের কাজের কোনো পরিধি নাই, কিন্তু লেনদেনের পরিধি বেশি।’

সোহেলের গ্রেপ্তারের বিষয়ে বানাসুয়া এলাকার ইউপি সদস্য মো. মাইনুদ্দিন বলেন, ‘এমনি তো জানি সে (সোহেল) ভালোই। কিন্তু কাজ কারবার যে অন্য রকম করে, সেটা জানতাম না।’

বানাশুয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, বাবার নামেই জমি কিনেছেন সোহেল। এলাকাবাসী খুব বেশি মানুষের সাথে চলাফেরা নেই তাদের। ঢাকা থেকে সোহেল যখন বাড়িতে আসতেন, তখন একা একা চলাফেরা করতেন। কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না।

এ বিষয়ে সোহেলের পরিবারের বক্তব্য জানতে তাঁর বড় ভাই খালেদ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে পিএসসির দুজন উপপরিচালক, দুজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেলসহ সাতজনকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য মঙ্গলবার আদালতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর