প্রশ্নপত্র ফাঁস: পিএসসির ৫ জন সাময়িক বহিষ্কার

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম

প্রশ্নফাঁসে অভিযুক্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা ও কর্মচারী হলেন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. আবু জাফর, সহকারী পরিচালক এস এম আলমগীর কবীর, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম, ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমান।

পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও  বিতরণের সাথে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে সরকারি কর্ম কমিশন সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা/ কর্মচারীকে সিআইডি গ্রেপ্তার করে জেলে আটক রাখা হয়েছে। সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামি সেহেতু তাদেরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২)অনুসারে আজ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস সহ প্রায় ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে। উঠে আসে সরকারি কর্ম কমিশন পিএসসির কমকর্তা-কর্মচারী, গাড়িচালকসহ অর্ধশত অভিযুক্তের নাম।

এ ঘটনায় সিআইডির অভিযানে গ্রেপ্তার করা হয় ১৭ জনকে। প্রশ্ন ফাঁস চক্রের হোতা পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী সহ ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে অভিযোগ অস্বীকার করেন একজন। জামিন নামঞ্জুর করে, গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠায় আদালত।

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর