দাউদকান্দি থানার লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ জব্দ

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম

কুমিল্লার দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছেন কুমিল্লা আনসার ভিডিপির সদস্যরা। দাউদকান্দি ও তিতাস থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এসব উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা আনসার ভিডিপি অফিস থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জব্দ হওয়া অস্ত্রগুলো হলো– তিতাস থানা থেকে লুট হওয়া একটি এলএমজি, একটি শটগান, একটি ৭.৬২ মিলি মিটার রাইফেল। ৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ। এ ছাড়া দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২ টি শটগান ও একটি হ্যান্ড কাফ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি থানা এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে আনসার ভিডিপি কার্যালয় কুমিল্লার হেফাজতে আছে। যা পরবর্তীতে পুলিশ লাইন কুমিল্লায় জমা করা হবে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারে নির্দেশনা দিচ্ছেন উপপরিচালক রাশেদুজ্জামান, সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার, সার্কেল অ্যাডজুটান্ট মনিরুল ইসলাম ও সার্কেল অ্যাডজুট্যান্ট তানজির আজাদ।

আনসার ভিডিপি কুমিল্লার উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘আমরা সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব অস্ত্র দেশের নিরাপত্তার কাজে লাগে। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন, কিংবা কারো কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরা স্ব স্ব থানার অস্ত্র সংগ্রহ করে জমা দিয়ে দিব।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর