দাউদকান্দিতে অধ্যক্ষ পদায়ন নিয়ে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছে। বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ। আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকে ফিরিয়ে আনতে চায় শিক্ষার্থীদের অপর একটি পক্ষ। এর জেরে আজ মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় আহত চার শিক্ষার্থী গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

মারামারিতে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমনকি বহিরাগতদের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, ‘বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের সাথে একটি গ্রুপের সংঘর্ষ বাধে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। তবে স্থানীয়রা জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’  

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা এই ঘটনা ঘটিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর