কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। আহত হয়েছেন আরও দুজন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চকোরিয়া থেকে একটি ট্রাক পেকুয়ায় যাওয়ার পথে এবিসি আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হন। আহত তিন শিশুকে চকোরিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় একজন।

নিহতদের মরদেহ পেকুয়া হসপাতালে রাখা হয়েছে বলেও জানান সিরাজুল মোস্তফা।

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগসহ মোট আটটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। 
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
লোডিং...

এলাকার খবর