কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্য হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুরে ও বিকেলে দাউদকান্দির গোমতী সেতুর ওপর এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। ঢাকাগামী লড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) আবু ওবায়েদ জানান, লরির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুইজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এর আগে সকালে সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা (১০)। আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, দুর্ঘটনায় শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাত পায়।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর