ফেনীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, অগ্নিসংযোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের চন্দ্রন কুমার করের ঘরে গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চন্দ্রন কুমার করের স্ত্রী রুমা কর বলেন, ‘রাত আনুমানিক ২টার সময় ৪ থেকে ৫ জন লোক নিজেদেরকে পুলিশ পরিচয় আমাদের বাড়িতে আসে। আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে তাঁরা দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে- ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।’

বাড়ির পরিত্যক্ত ঘরও খড়ের স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনরুমা কর আরও বলেন, ‘ওই সময় জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি বাড়ির মধ্যের পরিত্যক্ত ঘরও খড়ের স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আমরা ঘরের দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। আমরা চাবি দিতে প্রথমে অস্বীকৃতি জানালে ডাকাত দলের লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর করে। চাবি না দিলে জবাই করার হুমকি দেয়। একপর্যায়ে আমরা দুটি আলমারির চাবি দিয়ে দিলে তারা আলমারিতে থাকা নগদ ২৭ হাজার টাকা ও প্রায় দুই ভরি ওজনের গহনা দিয়ে যায়। একটি আলমারির চাবি খুঁজে না পেলে তারা সেটি ভেঙে ফেলে।’

রুমা কর জানান, ডাকাতের হামলায় তিনি, তাঁর ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর