আমরা এই পরিস্থিতি বদলাতে চাই: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না। আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয়। শিক্ষকদের কিন্তু দেয় না। কিন্তু আমরা এই পরিস্থিতি বদলাতে চাই।’ 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে সোমবার দুপুরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তত্ত্ব ও তথ্য থাকে, তাহলে আপনি কারো সামনে কথা বলতে ভয় পাবেন না। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক, আপনারা পড়াশোনা করবেন। পড়াশুনা করতে গিয়ে কারও অর্থ সীমাবদ্ধতা থাকলে আমাদেরকে জানাবেন।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই বিনয়ী হবেন। বিনয়ী হলেই আপনারা অনেক বড় হবেন। জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয় থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।’

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর