লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে– নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)। এ ঘটনায় অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। অভিযোগ উঠে, ডাকাতরা এসময় মরদেহেও আঘাত করে। তবে পুলিশের দাবি প্রাথমিক তদন্তে মরদেহে আঘাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি আরও বলেন, ‘ডাকাতদের মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছি কি না- সেজন্য মরদেহ নেড়েচেড়ে দেখেছে ডাকাতরা।’

 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর